শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্ণামেন্টের (বালিকা অনুর্ধ-১৭) প্রস্তুতিমূলক সভা হয়েছে। ৭ জুন বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ , পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, গণপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুর রহমান আবুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামিউল হক মুক্তা।

ওই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




