‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহের (৭-১৩ জুন) উদ্বোধন করা হয়েছে। ৭ জুন বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ওই পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।
বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়ালিউল্লাহ প্রমুখ।

ওই সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্টাফ নার্স উপস্থিত ছিলেন।




