ads

বুধবার , ৭ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

খবর টি পড়েছেন : ৬৯৯
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

লন্ডনের কেনিংটন ওভালে আজ থেকে শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের মেগা ফাইনাল। আভিজাত্যের সাদা পোশাকে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি ক্রিকেটে সময়ের দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে ২০১৯-২১ মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়নশিপের আয়োজন করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সাউদাম্পটনের রোজ বোলে ২০২১-এর ১৮-২৩ জুন প্রথম আসরের ফাইনালে বিরাট কোহলির ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার (২০২১-২৩) মোড়ল দেশটির সেই দুঃখ ঘোচানোর দায়িত্ব রোহিত শর্মার কাঁধে। একদিকে কোহলি, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, অন্যদিকে স্টিভেন স্মিথ, মার্নাশ লাবুশেন, উসমান খাজা, মিচেল স্টার্ক, নাথান লেয়ন, ক্যামেরন গ্রিন। জমবে লড়াই বেশ। দ্য ওভালে খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।
২০২১-২০২৩ দ্বিতীয় আসরে মোট ১৯ টেস্ট খেলে ১১টিতে জিতেছে অস্ট্রেলিয়া, ড্র ৫ ও হার মাত্র ৩ ম্যাচে। ৬৬.৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে কামিন্সের দল। অন্যদিকে ১৮ ম্যাচে ১০ জয়ে দুইয়ে ভারতের হার ৫, ড্র ৩। পয়েন্ট ৫৮.৮০। লন্ডনের আবহাওয়ার পূর্বাভাসে এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা থাকছে। গতবারের মতো এবারো একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। সেক্ষেত্রে নির্ধারিত পাঁচ দিন কত ওভার করে খেলা মাঠে গড়ায়, সেটি হিসাব করে আম্পায়ার ও ম্যাচ রেফারি সিদ্ধান্ত নেবেন। যেভাবেই হোক, ম্যাচ ড্র কিংবা টাই হলে দুই দলকে যুগ্মচ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ইংল্যান্ডের কন্ডিশন অনেকটাই অস্ট্রেলিয়ার মতো, যেখানে পেসাররা বিশেষ সুবিধা পাবেন। ওভালের পিচে একদিন আগে দেখা গেছে সুবজ ঘাসের আধিক্য।

Shamol Bangla Ads

তার ওপর ভারত ঘরের মাঠে এসজি এবং অস্ট্রেলিয়া কুকাবুরা বলে খেলে। তাই ইংলিশ কন্ডিশনে ডিউক বলও কঠিন পরীক্ষা নেয় ব্যাটসম্যানদের। ‘আমার মনে হয়, ইংল্যান্ডের কন্ডিশন ব্যাটসম্যানদের জন্য বেশ চ্যালেঞ্জিং। তবে প্রবল চাপের জন্য তৈরি থাকলে কিছু কিছু সাফল্য মিলতে পারে।’ বলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক আরও যোগ করেন, ‘ব্যাটসম্যানের জন্য এখানে সেট বলে কিছু নেই। সবসময়ই মনোযোগ ধরে রাখতে হবে। মানসিকভাবে শক্ত থাকাও অনেক গুরুত্বপূর্ণ’।
ইংল্যান্ডে হওয়া এই চক্রের ১১ টেস্টে ওপেনারদের গড় স্রেফ ২৮.০৬। কেবল দুটি সেঞ্চুরি এসেছে এখানে। ওই দুটিই করেছেন ভারতের ব্যাটসম্যানরা। ২০২১ সালে লর্ডসে ১২৯ রানের ইনিংস খেলেছেন লোকেশ রাহুল। পরে ওভালে ১২৭ রান করেছেন রোহিত। সেই ওভালেই ব্যাট হাতে শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে সেরা সাত রান সংগ্রাহকের পাঁচজনই অস্ট্রেলিয়ার, আছেন খাজা, লাবুশেন, স্মিথ, ট্রাভিস হেড।
সবার রান ১২শ’র ওপরে। ভারতের হয়ে ৮শ’র ওপরে রান কেবল পুজারা ও কোহলির। ৮৩ উইকেট নিয়ে শীর্ষে লেয়ন, তৃতীয় সর্বোচ্চ ৬১ উইকেট আশ্বিনের। ১৯৪৭ সাল থেকে মুখোমুখি ১০৬ টেস্টের ৪৪টিতে জিতে পরিসংখ্যানে এগিয়ে অস্ট্রেলিয়া। ভারত জিতেছে ৩২ ম্যাচে। ড্র ২৯ ও টাই হয়েছে ১টি টেস্ট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি বেনজেমার পরবর্তী সংবাদ নকলায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি সভা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads