ads

বৃহস্পতিবার , ১ জুন ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবককে কারাদণ্ড

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ১, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে শহিদুল ইসলাম নামের এক যুবককে মাদক (হিরোইন) সেবন করার দায়ে দেড় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১ জুন বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম উপজেলার বন্দভাটপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার বন্দভাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হিরোইন সেবনের সময় শহিদুল ইসলাম নামের এক যুবককে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে শহিদুল ইসলাম মাদক সেবন করার বিষয়টি স্বীকার করে।

পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় মাদক সেবন করে চিৎকার চেঁচামেচি ও গালিগালাজ করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে তাকে দেড় মাসের কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

Shamol Bangla Ads

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে। মাদক সেবনের মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্য ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি একটি পরিবারে অশান্তি নেমে আসে। এজন্য তিনি সকলকে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, শহিদুলকে দেড় মাসের বিনাশ্রম সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads