ads

সোমবার , ২৯ মে ২০২৩ | ২৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বাসায় চুরি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের আমবাগান মহল্লায় আব্দুল মজিদ নামে এক ইউপি চেয়ারম্যানের বাসায় দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ২৮ মে রবিবার কোন এক সময় এ চুরির ঘটনা ঘটলেও সোমবার বিকেলে বিষয়টি নজরে আসে। এতে স্বর্ণের প্রায় ৬ ভরি অলঙ্কার ছাড়াও নগদ অর্থ চুরি হয়েছে। ক্ষতিগ্রস্ত আব্দুল মজিদ নালিতাবাড়ী উপজেলার ১২নং কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান।

Shamol Bangla Ads

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বেশিরভাগ সময় গ্রামের বাড়িতে বসবাস করেন। শহরের আমবাগান মহল্লায় থানার অদূরে তার একটি সেমিপাকা বাসা রয়েছে। সবশেষ গত শনিবার বিকেলে তিনি ওই বাসা থেকে বেরিয়ে যান। পরে সোমবার বিকেল চারটার পরপর চেয়ারম্যান আব্দুল মজিদ বাসার গেটের তালা খোলে ঢুকে ঘরে প্রবেশের চেষ্টা করেন। এসময় ভেতর থেকে দরজা আটকানো দেখে বিকল্প উপায়ে ভিতরে লোক পাঠালে ভিতর থেকে দরজা আটকানো এবং আলমিরার তালা ভাঙা দেখেন। পরে দরজা খোলে চেয়ারম্যানসহ অন্যরা প্রবেশ করলে আলমিরার ড্রয়ারে রেখে দেওয়া নেকলেস, আংটিসহ প্রায় ৬ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও মেয়ের জমানো টাকার একটি ব্যাংক চুরি হয়েছে বলে নিশ্চিত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্ষতিগ্রস্ত ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, বারান্দার গ্রিলে থাকা তালা, দরজার তালা এবং আলমীরার তালা ভেঙে স্বর্ণালঙ্কার চুরিতে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত থেকে রবিবার রাতের যে কোন সময় এ চুরি হতে পারে বলে ধারণা করছেন তিনি।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ঘটনাটি শোনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চেয়ারম্যানকে অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads