ads

সোমবার , ২৯ মে ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ২৯, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হাবিবুল্লাহ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটে ২৯ মে সোমবার সকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে। আহত হাবিবুল্লাহ ওই গ্রামের মরহুম ফজল হকের ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, প্রতিবেশী মরহুম জবান আলীর ছেলে রানা মিয়ার সাথে ৪০ শতাংশ জমি নিয়ে হাবিবুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গ্রামে একাধিক বার সালিশ দরবারও হয়েছে। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষ থেকে আদালতে মামলা মোকদ্দমা ও চলছে। এ ঘটনার জের ধরে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হাবিবুল্লাহ কালিবাড়ি বাজারে যাচ্ছিল। এসময় রানা মিয়ার নেতৃত্বে ৫/৭ ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে হাবিবুল্লাহর উপর আক্রমণ করে। ওইসময় হাবিবুল্লাহ গুরুতরভাবে আহত হয়।

পরে স্থানীয় লোকজন হাবিবুল্লাহকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। হাবিবুল্লাহর আহত হওয়ার খবর ছড়িয়ে পরলে তার লোকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, উভয় পক্ষের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে। তবে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Need Ads