ads

শনিবার , ২০ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে বন্যহাতির আক্রমণ থেকে জানমাল ও সম্পদ রক্ষার্থে বিজিবি’র সচেতনতামূলক সভা

খবর টি পড়েছেন : ৫২১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ৩টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা) সাম্প্রতিক সময়ে বন্যহাতির অনুপ্রবেশ ও আক্রমণ হতে সীমান্তবর্তী জনসাধারণের জানমাল ও ফসল রক্ষার্থে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৯ মে শুক্রবার সকালে বিজিবির সংশ্লিষ্ট বিওপি সমূহ আয়োজিত ৩৭টি স্থানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারনের উপস্থিতিতে ওই সভা অনুষ্ঠিত হয়। রিজিয়ন সদর দপ্তর, সরাইলের এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

ওই জনসচেতনতামূলক সভায় বন্যহাতির আক্রমণ হতে সীমান্তবর্তী ফসলি জমি ও জানমাল রক্ষার জন্য স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি হাতির আক্রমণ হতে বাঁচার উপায় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এ বিষয়ে শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে বিজিবি’র উল্লেখিত জেলা সমূহের ২৬ টি স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে কৃষকলীগের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ ও আলোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads