ads

শনিবার , ২০ মে ২০২৩ | ৩০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কৃষকলীগের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ ও আলোচনা সভা

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষি উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

২০ মে শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, পৌর মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুলসহ কেন্দ্রীয় কৃষকলীগ ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ওই সময় উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় সহস্রাধিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে আলোচনা শেষে ১১০ জন কৃষকের মাঝে ধানবীজ, ৩ কৃষকের মাঝে সেচপাম্প, ১৫ কৃষকের মাঝে স্প্রে মেশিন ৩ কৃষকের মাঝে সীডার মেশিন ও ২ জন কৃষকের মাঝে সেচ পাম্প বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads