ads

রবিবার , ১৪ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইংল্যান্ডে এশিয়া কাপ আয়োজন করতে চায় পাকিস্তান

খবর টি পড়েছেন : ২৩৬
ইংল্যান্ডে এশিয়া কাপ আয়োজন করতে চায় পাকিস্তান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এরপর হাইব্রিড পদ্ধতির প্রস্তাব করেছিল পিসিবি। যেখানে ভারতের ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। অন্য ম্যাচগুলো হবে পাকিস্তানে। ওই পদ্ধতিতে আপত্তি জানিয়েছে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

Shamol Bangla Ads

এবার নতুন প্রস্তাব নিয়ে এসেছেন পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। নিরপেক্ষ ভেন্যুতে এবারের আসর আয়োজনের প্রস্তাব দিয়েছে দেশটি। এক সাক্ষাৎকারে পিসিবি সভাপতি নাজাম শেঠি যুক্তরাজ্যে এশিয়া কাপ আয়োজনের কথা জানিয়েছে।

যদিও ওই প্রস্তাবে এখন এশিয়ান বাকি দেশগুলোর সমর্থন লাগবে। তবে আয়োজক হিসেবে পাকিস্তান ভেন্যু বেছে নেওয়ার অধিকার আছে বলে জানিয়েছেন শেঠি।

Shamol Bangla Ads

এদিকে ভারত যতবারই এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়ে আসছে, পাকিস্তানও পাল্টা হুমকি দিচ্ছে বিশ্বকাপ নিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে, তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৭৪ রানে অলআউট বাংলাদেশ পরবর্তী সংবাদ রুদ্ধশ্বাস জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads