ads

সোমবার , ১৫ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

খবর টি পড়েছেন : ২১৩
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

রবিবার চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে দারুণ পরিবেশে শেষ ওভার পর্যন্ত লড়াই হয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে দেওয়ার শঙ্কায় ফেলে আয়ারল্যান্ড। কিন্তু উত্তেজনায় ঠাসা শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে টাইগাররা ৫ রানে জিতে যায়। আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৭৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। রানখরা কাটিয়ে ৯ ম্যাচ ও ৯ মাস পর অর্ধশতক হাঁকিয়ে অধিনায়ক তামিম ইকবাল সর্বোচ্চ ৬৯ রান করেন। জবাবে মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৯ রান করতে সক্ষম হয় আয়ারল্যান্ড। ৪ উইকেট নেন মুস্তাফিজ এবং শেষ ওভারে আইরিশদের ১০ রান প্রয়োজন থাকলেও হাসান ২ উইকেট নিয়ে ৪ রান দেন। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জয় করে বাংলাদেশ। এটি আইসিসি ওয়ানডে বিশ^কাপ সুপার লিগে শেষ ম্যাচ ছিল টাইগারদের। ২৪ ম্যাচে ১৫ জয়ে ১৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডকে স্পর্শ করে শেষ করল টাইগাররা।
টস জিতে আয়ারল্যান্ড আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে। ৩ পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। ইনজুরিতে থাকা সাকিব আল হাসান, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলামকে ছাড়া অভিষেক ক্যাপ দেওয়া হয় ডানহাতি ওপেনার রনি তালুকদার ও বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণকে এবং মুস্তাফিজুর রহমান ফেরেন। তবে রনি ওপেনিংয়ে নেমে ১৪ বলে ৪ রান করেই সাজঘরে ফেরেন। তামিমও ব্যক্তিগত ১ রানে আইরিশ ক্যাচ দিয়ে বেঁচে যান। সুযোগ পেয়ে পরে নাজমুল হোসেন শান্তর সঙ্গে তামিম ৪৯ রানের জুটি গড়েন। শান্ত অবশ্য ৩২ বলে ৭ চারে ৩৫ রানে আউট হলে জুটি ভেঙে যায়। এরপর চারে নামা লিটন দাসকে নিয়ে তামিম তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। তবে রানে ফেরার ইঙ্গিত দেওয়া লিটনও শেষ পর্যন্ত ৩৯ বলে ৩ চার, ১ ছয়ে ৩৫ রান করে বাজে শটে আউট হয়ে যান।

Shamol Bangla Ads

তাওহিদ হৃদয়ও (১৩) বোল্ড হয়ে যান। এর পরই ৬১ বলে ক্যারিয়ারের ৫৬তম অর্ধশতক পান তামিম। তবে তার পর বেশিদূর যেতে পারেননি। ৮২ বলে ৬ চারে ৬৯ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। একেবারেই বাজে এক শটে ক্যাচ তুলে দিয়ে। মুশফিক ও মিরাজ ৭৫ রানের জুটি গড়েন ষষ্ঠ উইকেটে। মুশফিক স্লগ সুইপ করতে গিয়ে ৫৪ বলে ৩ চার, ১ ছয়ে ৪৫ রানে আউট হয়ে গেলে ধস নামে। পরের ওভারেই মিরাজ ৩৯ বলে ৩ চারে ৩৭ রান করে আউট হন। এরপর আর কেউ ভালো করতে পারেননি। সর্বশেষ ৫টি উইকেট তাই পরবর্তী ১৮ বলে মাত্র ১৩ রানেই হারিয়েছে বাংলাদেশ। ৭ বল আগেই দলের ইনিংস থেমেছে ২৭৪ রানে। পেসার মার্ক এডায়ার ক্যারিয়ারে তৃতীয়বার ৪ উইকেট নিয়েছেন ৪০ রান খরচায়। ২টি করে উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকরেল।
জবাব দিতে নেমে বাংলাদেশী পেসারদের দাপটে চাপের মুখে ষষ্ঠ ওভারে স্টিফেন ডোহেনির (৪) উইকেট হারায় আয়ারল্যান্ড। দুর্দান্ত মুস্তাফিজ প্রথম ধাক্কা দেন। তবে এরপর পল স্টার্লিং ও অধিনায়ক অ্যান্ডি বালবির্নি জোড়া অর্ধশতক হাঁকিয়ে ১০৯ রানের জুটিতে জয়ের ভিত গড়ে দেন। ২৭তম ওভারে এবাদত হোসেন ৭৮ বলে ৬ চারে ৫৩ রান করা বালবির্নিকে সাজঘরে ফেরান। আর দারুন লাইন-লেংন্থে বল করা মিরাজ ৭৩ বলে ৪ চার, ২ ছক্কায় ৬০ রান করা স্টার্লিংকে শিকার করেন। কিন্তু হ্যারি টেক্টর আর লোরকান টাকার চতুর্থ উইকেটে ৭৯ রান তুলে বাংলদেশকে পরাজয়ের শঙ্কায় ফেলেন। ৪২তম ওভারে তামিমের সাহসী সিদ্ধান্তে অনিয়মিত অফস্পিনার শান্ত বোলিংয়ে এসেই সাজঘরে ফেরান ৪৮ বলে ৩ চার, ২ ছয়ে ৪৫ রান করা টেক্টরকে। পরের ওভারেই কার্টিস ক্যাম্পারকে (১) সাজঘরে ফিরিয়ে খেলায় বাংলাদেশকে ফেরান মুস্তাফিজ। এরপর এ বাঁহাতি জর্জ ডকরেল (৩) ও টাকারকেও সাজঘরে ফিরিয়ে আইরিশদের জয়ের আশা শেষ করে দেন। টাকার ৫৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫০ রানে বোল্ড হন। ১৮ বলে ৩২ রান প্রয়োজন পড়ে আইরিশদের। হাসান ৪৮তম ওভারে ৮ এবং মৃত্যুঞ্জয় ৪৯তম ওভারে ১৪ রান দিলে শেষ ওভারে ১০ রান প্রয়োজন পড়ে তাদের। কিন্তু হাসান প্রথম ও তৃতীয় বলে জোড়া আঘাত হানেন। শেষ পর্যন্ত তিনি ৫ রান দিলে ৯ উইকেটে ২৭০ রানে থামে আইরিশরা। মুস্তাফিজ ১০ ওভারে ১ মেডেনে ৪৪ রানে ৪টি এবং হাসান ৯ ওভারে ৪৪ রানে ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর ॥ বাংলাদেশ ইনিংস- ২৭৪/১০; ৪৮.৫ ওভার (তামিম ৬৯, মুশফিক ৪৫, মিরাজ ৩৭, শান্ত ৩৫, লিটন ৩৫; এডায়ার ৪/৪০, ডকরেল ২/৩১, ম্যাকব্রাইন ২/৩৯)।
আয়ারল্যান্ড ইনিংস- ২৬৯/৯; ৫০ ওভার (স্টার্লিং ৬০, বালবির্নি ৫৩, টাকার ৫০, টেক্টর ৪৫; মুস্তাফিজ ৪/৪৪, হাসান ২/৪৪)।
ফল ॥ বাংলাদেশ ৫ রানে জয়ী।
ম্যাচসেরা ॥ মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।
সিরিজ॥ ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।
সিরিজসেরা ॥ নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইংল্যান্ডে এশিয়া কাপ আয়োজন করতে চায় পাকিস্তান পরবর্তী সংবাদ লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা