ads

বৃহস্পতিবার , ১১ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোরশেদ আলীকে বিদায়ী সংবর্ধনা

খবর টি পড়েছেন : ৩৩৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলীকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছে শেরপুর প্রেসক্লাব। ১০ মে বুধবার রাতে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি আসাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, সঞ্জীব চন্দ বিল্টু, তালাত মাহমুদ, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ জুবায়ের রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ প্রমুখ।

ওইসময় সাংবাদিক নেতারা জেলা পরিষদের বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলীকে একজন পরিচ্ছন্ন, নম্র ও মিশুক স্বভাবের জনবান্ধব কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তার ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন।

Shamol Bangla Ads

সংবর্ধনার জবাবে সাইয়েদ এজেড মোরশেদ আলী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, শেরপুরে জেলা প্রশাসন ও জেলা পরিষদ মিলে প্রায় ৫ বছরের অধিক সময় চাকুরির সুবাদে প্রশাসন, জনপ্রতিনিধির পাশাপাশি সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে উঠাবসার সুযোগ হয়েছে। সত্যিকার অর্থেই সবার আন্তরিকতায় শেরপুরকে খুব আপন করে পেয়েছি। ভবিষ্যত কর্মজীবনেও শেরপুরের মানুষের কথা মনে থাকবে।

উল্লেখ্য, সাইয়েদ এজেড মোরশেদ আলী বদলি হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে যোগদান করছেন। এর আগে তিনি শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কালবৈশাখী ঝড়ে বোরোধান ও মৌসুমী শাকসবজির ব্যাপক… পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads