বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপির রত্নগর্ভা মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু।

৭ মে রবিবার ছানুয়ার হোসেন ছানু সাক্ষরিত এক শোক বার্তায় তিনি বলেন, রহিমা ওয়াদুদ ছিলেন বরেণ্য শিক্ষক ও একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার হারালো একজন অতি আপনজনকে। আমি শেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং ডা. দীপু মনিসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তাআলা তার পরিবারের সকল সদস্যদের যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেন। মহান সৃষ্টিকর্তা মহীয়সী নারী রহিমা ওয়াদুদকে জান্নাতবাসী করুন।

উল্লেখ্য, গতকাল ৬ মে শনিবার রাজধানীর কলাবাগানস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মা রহিমা ওয়াদুদ (ইন্নালিল্লাহি….রাজিউন)।
























