ads

বুধবার , ৩ মে ২০২৩ | ২৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে চাকুরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র, প্রতারক গ্রেফতার

নিজের কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনো শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা কখনো বা অন্য কোন দফতরের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এভাবেই নানা পরিচয় দিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই ছিল তাঁর কাজ। অবশেষে মুরাদুজ্জামান মুরাদ (৩০) নামে এমনই এক প্রতারককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

Shamol Bangla Ads

২ মে মঙ্গলবার বিকেলে শহরের উত্তর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতারের পর রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হানা ইয়াসমিন। গ্রেফতারকৃত মুরাদ পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার দুপুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মুরাদ দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে সহজ-সরল বেকার চাকুরী প্রার্থীদের চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। শুধু তাই নয়, সেসব চাকুরী প্রার্থীদের হাতে ভুয়া নিয়োগপত্র দিয়ে ভয়াবহ প্রতারণার ফাঁদ পেতেছিল ওই প্রতারক। ইতিমধ্যেই সে জেলার অসংখ্য বেকারের কাছ থেকে চাকুরী দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে প্রতারণা করায় ভুক্তভোগীরা পুলিশের আইজিপিসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন। সে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রতারক মুরাদকে আটক করতে তৎপর ছিল।

Shamol Bangla Ads

এরই মধ্যে শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকার জনৈক চাকুরী প্রার্থীকে চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র হাতে দিয়ে দুই দফায় হাতিয়ে নেয় ৬ লাখ টাকা। ফলে প্রতারণার শিকার ওই ভুক্তভোগী শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একপর্যায় মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ীতে একইভাবে প্রতারণা করতে এলে থানা পুলিশ তাকে আটক করে ও পরে শ্রীবরদীর মামলায় গ্রেফতার দেখায়।

Need Ads