ads

বুধবার , ৩ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে টাকার জন্য এসএসসির প্রবেশপত্র না দেয়ায় প্রধান শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ২৯১
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে টাকার জন্য এক এসএসসি পরীক্ষার্থীকে ১ হাজার টাকার জন্য প্রবেশপত্র না দেয়ায় প্রধান শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় জনগণ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। ৩ মে মঙ্গলবার দুপুরে উপজেলার কোয়ারীরোড চৌরাস্তা মোড়ে ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা বলেন, সরকার দেশে শতভাগ শিক্ষার ব্যবস্থা করতে নানামুখী প্রচেষ্টা করছে। দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তির ব্যবস্থা করেছে। আর ঘাগড়া দক্ষিণপাড়া ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক টাকা ছাড়া কিছু বুঝেনা। হতদরিদ্র ও এতিম শিক্ষার্থী শামীমের আর্তনাদেও সে অতিরিক্ত ১হাজার টাকার জন্য প্রবেশপত্র দেয়নি। যার কারণে কোমলমতি এ শিক্ষার্থী পরিক্ষার হলে বসতে না পেয়ে জীবনে হোঁচট খেল। অর্থলোভী নুরুল হকের এমন কর্মকান্ডের জন্য একজন ছাত্রের দশ বছরের সাধনা দুমড়ে মুচড়ে গেল, এর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা। বক্তারা আরও বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে হকসাবকে আইনের মুখোমুখি করতে হবে। আর এই অর্থলোভী শিক্ষকের চাকরি করার দরকার নেই, তার বরখাস্তের দাবিও জানান তারা। এ ব্যপারে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেন বক্তারা।

মানববন্ধনে হাতিবান্ধা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকবর আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মিয়া, সহ সভাপতি আমিনুল ইসলাম রাজু, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির জেলা সভাপতি আলমগীর আল আমিন, স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন, বাংলাদেশ জাসদ শেরপুর জেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম আযাদ, হাতিবান্ধা ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মহসিন আলী, জুলগাঁও পুরাতন মসজিদের সদস্য রবিন মিয়া, শিক্ষার্থীর মা মামা বকুল মিয়া, আরিফ হোসেন ও মা শিরিনা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল মো. শামীম মিয়ার। কিন্তু ফরম ফিলাপের জন্য অতিরিক্ত এক হাজার টাকা প্রধান শিক্ষককে না দেওয়ায় মেলেনি অ্যাডমিট কার্ড। এতে আর কেন্দ্রে বসতে পারেনি ওই শিক্ষার্থী। ফলে পরীক্ষা দেওয়া হয়নি পিতৃহীন শামীমের। শামীমের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জুলগাঁও গ্রামে। উপজেলার ঘাগড়া দক্ষিণপাড়া ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের চলতি এসএসসি পরীক্ষার্থী সে। কৃষক পরিবারের এই সন্তানের বাবা আব্বাস আলী মারা গেছেন।

এ বিষয়ে জানতে ঘাগড়া দক্ষিণপাড়া ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক নুরুল হকে পাওয়া যায়নি। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, শুনেছি প্রধান শিক্ষক অসুস্থ তাই স্কুলে আসেনি। আমি নিজেও বারবার ফোন দিয়েছি, কিন্তু ফোনে পাইনি।
শামীমের ব্যাপারে জানতে চাইলে শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, শামীম ফরম কিলাবের সময় প্রধান শিক্ষককে দুই হাজার টাকা দিয়েছিলো। দুই হাজার ছাড়াও অতিরিক্ত কিছু টাকা চাইলে শামীম দিতে পারেনি। পরে শুনলাম এডমিটের জন্য ছেলেটা পরীক্ষা দিতে পারেনি।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা রেজুয়ান আহম্মেদ বলেন, একজন শিক্ষার্থী টাকার জন্য পরীক্ষা দিতে পারবে না বিষয়টি দুঃখজনক।বিষয়টি জেনে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে খোঁজ নিতে বলেছি।
এ বিষয়ে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন বলেন, শামীমের বিষয়টি আমি অবগত হলাম। ব্যাপারটি আমি দেখবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীকে প্রবেশপত্র‍ না… পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে চাকুরি দেওয়ার নামে ভুয়া…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads