ads

রবিবার , ৩০ এপ্রিল ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত : প্রথম দিনে অনুপস্থিত ৩৫

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
এপ্রিল ৩০, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ৫টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এসএসসি ও দাখিল পরীক্ষায় উপজেলায় ৩ হাজার ৫১৯ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় ৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

Shamol Bangla Ads

এর মধ্যে এসএসসি পরীক্ষাক্ষায় ১৯ জন এবং দাখিল পরীক্ষায় ১৬ জন। এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৮৮৫ জন এবং দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৬২৫ জন।

এসএসসি পরীক্ষার ৪টি কেন্দ্রের মধ্যে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৬ জন, গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৪ জন পরীক্ষীর মধ্যে ৮ জন, গনপদ্দী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন এবং চন্দ্রকোনা রাজলহ্মী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৫২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন।

Shamol Bangla Ads

এছাড়া উপজেলায় একমাত্র দাখিল পরীক্ষা কেন্দ্র নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসায় ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৬ জন।

Need Ads