ads

রবিবার , ৩০ এপ্রিল ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি-সমমানের পরীক্ষা অনুষ্ঠিত ॥ প্রথম দিনে অনুপস্থিত ২৮৫ জন

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ৩০, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ

শেরপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল রবিবার সকাল ১০টা থেকে জেলার ৫ উপজেলায় মোট ২৫টি কেন্দ্রে ওই পরীক্ষা শুরু হয়। এদিন মোট ১৭ হাজার ৮৩০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২৮৫ জন পরীক্ষার্থী।

Shamol Bangla Ads

জেলা প্রশাসন সূত্র জানায়, চলতি বছর জেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে ১৩টি কেন্দ্রে ১৪ হাজার ১৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪০৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। বাকী ৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ভোকেশনাল পরীক্ষার ৭টি কেন্দ্রে ১০৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। বাকী ৩৮ জন অনুপস্থিত ছিল। দাখিল পরীক্ষার ৫টি কেন্দ্রে ২৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। বাকী ১৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ মো. আল আমিন জানান, জেলায় প্রথমদিন অত্যন্ত শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিছু পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও কোন বহিস্কারের ঘটনা ঘটেনি। তিনি প্রতিটি পরীক্ষা একইভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করেন।

Shamol Bangla Ads

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসক সাহেলা আক্তার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। এদিন অন্যান্যের মধ্যে কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুল হক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফখরুজ্জামান জুয়েল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads