শেরপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফখরুজ্জামান জুয়েল পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

১৬ এপ্রিল রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে তাকে ওই শুভেচ্ছা জানানো হয়।
ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।









