ads

বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ২০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের বিশিষ্ট শিল্পপতি, দানবীর ইদ্রিস মিয়ার ২য় মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১২, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ

বৃহত্তর ময়মনসিংহ বিভাগের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার ২য় মৃত্যুবার্ষিকী আজ (১২ এপ্রিল)। ২০২১ সালের এই দিনে রাজধানী ঢাকার ধানমণ্ডিস্থ ডাঃ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Shamol Bangla Ads

জানা যায়, শেরপুর তথা ময়মনসিংহ বিভাগের বৃহত্তর শিল্পগোষ্ঠী ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা ইদ্রিস মিয়া একাধারে শেরপুরের শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর ও সমাজসেবক ছিলেন। তিনি জীবদ্দশায় ব্যবসার পাশাপাশি বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। শহরের শেখহাটিতে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, কামারিয়ায় জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব বাবর আলী উচ্চ বিদ্যালয়, শহরের নারায়ণপুরে নান্দনিক কারুকাজ খচিত আলহাজ্ব বাবর আলী জামে মসজিদ, শেরপুরের অন্যতম প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রেহানা ইদ্রিস মডেল একাডেমী তার হাতেই গড়া। এছাড়া বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে থেকে অনেক আর্থিক সহায়তা প্রদান করে গেছেন। তার প্রতিষ্ঠিত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক-কর্মচারী জীবীকা নির্বাহ করছেন।

তার একমাত্র ছেলে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর পরিচালক, তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান জানান, আমার বাবা আলহাজ্ব ইদ্রিস মিয়া লব্ধপ্রতিষ্ঠিত একজন ব্যবসায়ীর পাশাপাশি পরিচ্ছন্ন, রুচিসম্পন্ন ও মানবিক বোধসম্পন্ন মানুষ ছিলেন। এজন্য তিনি তার কর্মের মাধ্যমে মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবেন।

Shamol Bangla Ads

তার ২য় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিল, কোরানখানি ও শেরপুরের বিভিন্ন মসজিদে পাঁচ হাজার মানুষের ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এছাড়া কোম্পানীর রাজধানী ঢাকা ও শেরপুরসহ প্রত্যেকটি শাখা অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Need Ads