ads

মঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদুল ফিতর উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

খবর টি পড়েছেন : ২৫৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

প্রস্তুতি সভায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার উপর গুরুত্বারোপ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে ওই সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টফার হিমেল রিছিল, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেলা পুলিশের উদ্যোগে ৫২ বছর পর শেরপুরের জগৎপুর… পরবর্তী সংবাদ শেরপুরের বিশিষ্ট শিল্পপতি, দানবীর ইদ্রিস মিয়ার ২য় মৃত্যুবার্ষিকী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads