ads

রবিবার , ২ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে যানবাহন চুরি-ছিনতাই রোধে চালক-মালিকদের সাথে পুলিশের মতবিনিময়

খবর টি পড়েছেন : ৩৪৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল, সিএনজি, অটোরিকসা, ইজিবাইক, ভ্যান ইত্যাদি চুরি ও ছিনতাই প্রতিরোধে চালক ও মালিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল রবিবার দুপুরে নালিতাবাড়ী থানার আয়োজনে শহরের তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, এক দুই জন যাত্রী নিয়ে দূরের নির্জন জায়গায় ভাড়ায় গেলে সচেতন থাকবেন। চোর চক্রের সদস্যরাই ভদ্রবেশী যাত্রী সেজে ছিনতাই করে থাকেন। তাই কোন যাত্রীর আচরণ বা মতিগতি অস্বাভাবিক মনে হলে দ্রুত পুলিশের সহায়তা নেয়ার জন্য তিনি নির্দেশনা দেন। এ ছাড়াও রাতের বেলা দুরে কোথাও যেতে হলে কৌশলে যাত্রীর নাম ও মোবাইল নাম্বার নিয়ে ষ্ট্যান্ডের সভাপতি বা সেক্রেটারীকে এসএমএস করে জানিয়ে যেতে পারেন। এতে করে কোন ধরনের দুর্ঘটনা হলে আইন শৃঙ্খলা বাহিনী আইনি ব্যবস্থা নিতে পারে। পুলিশ সুপার বলেন, এক শ্রেণির চালক আছেন যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তারা মাদক পরিবহন সহ বিভিন্ন ছিনতাই চক্রের সাথে মিলে তার পরিচিত চালকদেরই ক্ষতি করে চলছে প্রতিনিয়ত।
তাদের সম্পর্কে আপনারাই ভালো জানেন। আপনারাই তাদের প্রতিহত করতে পারবেন নিজেরদের সচেতনতার মাধ্যমে। সেই সাথে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে, থাকবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, একটি স্বাধীন দেশের মানচিত্র উপহার দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সেই স্বপ্ন রূপান্তরের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলেছেন। ভিশন ২০৪১ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে এগিয়ে চলেছি। এই উন্নতিতে বাধা হয়ে আসছে বিভ্রান্তকারী কিছু দুষ্ট চক্র। আমি অনুরোধ করবো আপনারা এই দুষ্ট চক্রের ফাঁদে পা-দিবেন না। তাদের মধ্যে একটি হলো সর্বনাশা মাদক। আমাদের অবশ্যই এই মাদক থেকে দূরে থাকতে হবে।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হানা ইয়াসমীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সিনিয়র সাংবাদিক হাকাম হীরা, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, উপজেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি অরুন চন্দ্র সরকার প্রমুখ।

পরে ভাড়ায় চালিত যানবাহন চুরি ও ছিনতাই রোধে চালক ও মালিকদের নানা নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। ওইসময় তিনশতাধিক ভাড়ায় চালিত যানবাহনের মালিক ও চালক উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে র‌্যাবের অভিযানে ১শ পিস ইয়াবাসহ যুবক আটক পরবর্তী সংবাদ শেরপুরে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads