ads

রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল রোনালদোর ক্লাব

খবর টি পড়েছেন : ৩৬৯
বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল রোনালদোর ক্লাব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কাতার বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনের জোয়ার পৌঁছে গেছে আর্জেন্টিনায়ও। সংবাদমাধ্যমের কল্যাণে দেশটিতে বাংলাদেশ এখন পরিচিত নাম। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসির মুখেও শোনা গেছে বাংলাদেশের প্রশংসা। দেশটির বিভিন্ন ক্লাবও বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে বেশিরভাগ সময়। এবার সেটিই যেন অনুসরণ করলো রোনালদোর নতুন ক্লাব আল নাসর।

Shamol Bangla Ads

কাতার বিশ্বকাপের পরপরই সেখানে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর থেকেই বাংলাদেশে তার ভক্তরা দলটির খেলার খোঁজখবর রাখতে শুরু করেছেন। একইভাবে বাংলাদেশের ব্যাপারেও আগ্রহী হয়ে উঠেছে ক্লাবটি। এবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল সৌদির এই ক্লাবটি।

রবিবার বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে আল নাসরের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রং দিয়ে একটি ছবি বানিয়ে তারা লিখেছে, ‘বাংলাদেশ, স্বাধীনতা দিবস ২৬.০৩.২৩।’ এরপর ক্যাপশনে যোগ করেছে, ‘শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ এখন থেকে আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম ‘লিওনেল মেসি’… পরবর্তী সংবাদ আক্রমণাত্নক ক্রিকেট অব্যাহত রাখার ঘোষণা হাথুরুর

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads