ads

রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এখন থেকে আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম ‘লিওনেল মেসি’ ক্যাম্প

খবর টি পড়েছেন : ২১০
এখন থেকে আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম ‘লিওনেল মেসি’ ক্যাম্প
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

লিওনেল মেসি তার ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু জিতেছেন। অর্জন আর স্বীকৃতি তার কাছে নতুন কিছু নয়। কিন্তু এবারের স্বীকৃতিটা যেন আরেকটু স্পেশাল। এবার মেসির নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

Shamol Bangla Ads

এমন উপহার পেয়ে নিজের উচ্ছ্বাস লুকাননি মেসি। এমন স্বীকৃতি পেয়ে ইনস্টাগ্রামে মেসি বলেছেন, এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর একটি। এটা অনেক সম্মানের, অনেক ধন্যবাদ।’ মেসির ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করেছেন তাপিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘যোগ্য হিসেবেই তুমি স্বীকৃতি পেয়েছ। ২৭ মার্চ সোমবার দ্বিতীয় ও সর্বশেষ প্রীতি ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে ঘিরে আর্জেন্টাইনরা কী উৎসবের উপলক্ষ তৈরি করে, কে জানে!

এর আগে টুইটে মেসির নামে অনুশীলন ক্যাম্পের নামকরণ করার ঘোষণা দেন তাপিয়া। অনুশীলন সেন্টারের নতুন ফলকের ছবিও শেয়ার করেছেন এএফএর প্রধান, ‘কাসা দে এজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, আজ থেকে বিশ্বের সেরা ফুটবলারের সম্মানে যার নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ মরক্কোর কাছে হার দিয়ে বছর শুরু করলো ব্রাজিল পরবর্তী সংবাদ বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল রোনালদোর ক্লাব

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads