ads

শুক্রবার , ২৪ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১,২৪৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে এক কিশোরকে (১৫) ধর্ষণের অভিযোগে মো. রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের খরমপুর এলাকার একটি বাসায় ধর্ষণের ওই ঘটনা ঘটে। রানা শহরের খরমপুর এলাকার আবুল হাশেমের ছেলে।

Shamol Bangla Ads

শুক্রবার বিকেলে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুনের আদালতের নির্দেশে গ্রেফতার রানাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার কিশোরের বাড়ি সদর উপজেলার একটি গ্রামে। সে শহরের খরমপুর এলাকার একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ভুক্তভোগী কিশোরটি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কিশোরটি মডেল পরীক্ষা দিতে শহরের একটি বিদ্যালয়ে আসে। বিকেল পাঁচটার দিকে পরীক্ষা শেষ হয়। এরপর সে তার গ্রামের বাড়িতে ফেরার উদ্দেশে রওনা দিলে পথিমধ্যে কিশোরটির পূর্বপরিচিত যুবক মো. রানা ও তাঁর দুই সহযোগী ফুসলিয়ে ওই কিশোরকে শহরের খরমপুর এলাকার একটি বাসার ছয়তলায় নিয়ে যায়। এরপর সেখানে রানা ও তাঁর সহযোগীরা স্কচটেপ দিয়ে কিশোরের মুখ বেঁধে তার শরীরের সমস্ত কাপড় খুলে তাকে (কিশোর) উলঙ্গ করে ফেলে। এক পর্যায়ে রানা কিশোরটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্বজনেরা খোঁজাখুঁজির এক পর্যায়ে খরমপুর এলাকার একটি বাসার নিচতলা থেকে আহতাবস্থায় ধর্ষণের শিকার কিশোরকে উদ্ধার করেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল শুক্রবার বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরের বড় ভাই বাদী হয়ে গ্রেফতার মো. রানাসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে সদর থানায় মামলা করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রানা ওই কিশোরকে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রানার দুই সহযোগীকে গ্রেফতারের চেষ্টা করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ট্রান্সফরমার চোর চক্রের সদস্য আটক, ধরিয়ে দিয়ে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads