ads

শুক্রবার , ২৪ মার্চ ২০২৩ | ২৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
মার্চ ২৪, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৪৭৫ বোতল ফেনসিডিল ও একটি পিকাপভ্যানসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২৪ মার্চ শুক্রবার ভোরে পৌরশহরের নালিতাবাড়ী বাজার এলাকায় তাদের আটক করেন নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই সাইদুর রহমান।

Shamol Bangla Ads

আটককৃতরা হলেন শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আসাদুজ্জামান দুর্জয় (২৩), খাসপাড়া গ্রামের মমিন মিয়ার ছেলে সবুজ মিয়া (১৯) ও গাড়ী চালক পটুয়াখালীর গলাচিপা এলাকার হাবিবুর রহমানের ছেলে হারূণ (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে একটি পিকাপভ্যানে করে ভারতীয় নিষিদ্ধ ঔষধ ফেনসিডিল পাচার করা হচ্ছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই সাঈদুর রহমানের নেতৃত্বে পৌরশহরের নালিতাবাড়ী বাজারে একটি চেকপোস্ট স্থাপন করে পিকাপভ্যানটিকে আটক করা হয় । এসময় তল্লাশি চালিয়ে ৪৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ঔষধ ফেনসিডিলসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ীর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয় । এসময় ৪৭৫ বোতল ফেনসিডিল ও পিকাপভ্যানসহ ৩ মদক কারবারীকে আটক করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আটককৃতদের বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads