ads

বুধবার , ২২ মার্চ ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মার্চ ২২, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ মার্চ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

Shamol Bangla Ads

এ উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭৫ জন উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান,উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন এর আগে তিনটি ধাপে উপজেলার বিভিন্ন এলাকায় ১১৯টি ঘর নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বুধবার চতুর্থ ধাপে ৭৫টিসহ মোট ১৯৪টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিসহ ঘর প্রদান করার মধ্যদিয়ে ঝিনাইগাতী উপজেলা ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণি) মুক্ত হলো।

Need Ads