ads

মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাহে রমজান উপলক্ষে ঝিনাইগাতীতে এক মাসের খাবার পেলেন ২০ পরিবার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মার্চ ২১, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে ‘ইউনিভার্সাল এমিটি’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। ২১ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার থানা রোড এলাকায় ২০টি অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

ওই সময় উপস্থিত ছিলেন ঝিানইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. আব্দুস সামাদ, ইউনিভার্সাল এমিটির প্রোগাম সমন্বয়ক মেহেদী হাসান দূর্জয়, ইউপি সদস্য ও ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. জাহিদুল হক মনির, যুব রেড ক্রিসেন্ট ঝিনাইগাতীর সহকারী দলনেতা মো. সোহেল রানা, সোহেল, বিভাগীয় উপপ্রধান (প্রশিক্ষণ) রাকিবুল হাসান নয়ন, বিভাগীয় উপপ্রধান (বন্ধুত্ব) মো. সোবাহান মিয়া প্রমুখ।

উপহার সামগ্রীর মধ্যে চিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, মরিচ, জিরা, মসলা, ধোনিয়া,আদা, মুড়ি, চিড়া, ছোলা, চিনি, সুজি, গুড়ো দুধ, খেজুর, অরেঞ্জ ড্রিংক পাউডার, সাবান, ডিটারজেন্ট পাউডার ও মসলা সম্বলিত একটি প্যাকেজ। এ প্যাকেজে যে খাদ্য সামগ্রী রয়েছে, তা পাঁচ সদস্যের একটি পরিবারের মাস চলবে বলে আশা করা হচ্ছে।

Shamol Bangla Ads

যুব রেড ক্রিসেন্ট ঝিনাইগাতী উপজেলা শাখা ও ভয়েস অব ঝিনাইগাতী’র সদস্যরা উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads