ads

মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভূমিহীন মুক্ত হচ্ছে ঝিনাইগাতী উপজেলা, ১২৩ ঘর পাচ্ছে গৃহহীনরা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মার্চ ২১, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণার লক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে প্রেস ব্রিফিং-এ আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)আশরাফুল কবীর, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মোজাম্মেল হক, মো. রুকুনুজ্জামান, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, উপজেলায় মুজিববর্ষের উপহার হিসেবে ‘ক’ শ্রেণিভূক্ত ভূমিহীন-গৃহহীন ৭৫ টি ছিন্নমূল পরিবারকে নতুন গৃহ প্রদান করা হবে। সেইসাথে আর‌ও ৪৩টি পরিবারকে বিভিন্ন গুচ্ছগ্রামে নতুন ঘর প্রদান করা হবে।

Shamol Bangla Ads

এতে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ে উপজেলার ১২৩ টি পরিবারকে নতুন গৃহ প্রদান করা হবে। ২২ মার্চ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন ও ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন।

এ প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

Need Ads