ads

সোমবার , ২০ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বসন্ত উৎসব উদযাপিত

খবর টি পড়েছেন : ২৭৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বসন্ত উৎসব-১৪২৯ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ১৯ মার্চ রবিবার রাতে শহরের চকবাজার এলাকার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, শেরপুর জেলা শাখা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

Shamol Bangla Ads

রবিবার সন্ধ্যায় শহীদ মিনারের বেদীতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বসন্ত উৎসবের সূচনা করা হয়। এরপর বসন্তের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারোয়ার, আয়োজক সংগঠনের সভাপতি সঞ্চিতা হোড় দীপু, সাধারণ সম্পাদক করুণা দাস কারুয়া প্রমুখ।

পরে ‘ওরে গৃহবাসী খোল্, দ্বার খোল্, লাগল-যে দোল, স্থলে জলে বনতলে লাগল-যে দোল’ রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে দলীয় নৃত্যের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। গান আর নৃত্যের ফাঁকে ফাঁকে চলে আবৃত্তি। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা পুরো অনুষ্ঠানটি উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমোহিত করে তোলে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে হৃদয় দাম, বৃত্ত দাম, ব্রাউন রাকসাম, অনুপম বসাক, রূপকথা কারুয়া, প্রীয়ম ভদ্র, সম্প্রীতি বসু, পৌলমী চাকী, প্রিয়ন্তী হোড়, শ্রেয়া, কলি, মেঘলা, শুভঙ্কর সাহা, শর্বানী চক্রবর্ত্তীসহ এক ঝাঁক নবীন শিল্পী সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে গৃহ হস্তান্তর নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads