ads

রবিবার , ১২ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সম্পত্তিতে সমানাধিকার দাবিতে শেরপুরে নারী সমাবেশ-র‌্যালি

খবর টি পড়েছেন : ২৯৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পিতা ও স্বামীর সম্পদ ও সম্পত্তিতে সমানাধিকার নিশ্চিত করার দাবিসহ সকল ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য নিরসন করে সমতা বিধানের দাবিতে শেরপুরে নারী সমাবেশ হয়েছে। ওই নারী সমাবেশ থেকে একইসাথে নারী ও কন্যা শিশুর প্রতি ধর্ষণ, হত্যা-নির্যাতন, সাইবার বুলিংসহ সকল প্রকার সহিংসতা বন্ধেরও দাবি জানানো হয়েছে।

Shamol Bangla Ads

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ১২ মার্চ রবিবার শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে ওই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখা এবং নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি ওই নারী সমাবেশের আয়োজন করে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখার সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীর সভাপতিত্বে নারী সমাবেশের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গবেষক বীর মুক্তিযোদ্ধা ড. সুধাময় দাস। আবৃত্তিকার শ্যামলী মালাকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, শিক্ষিকা আঞ্জুমান আরা যুথী, পুরোহিত কমল চক্রবর্তী, পৌর লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা আঞ্জুমান আলম লিপি, কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুম ইবনে শফিক, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা আসম কাকন, ব্যবসায়ী হারান চন্দ্র সাহা প্রমুখ।

Shamol Bangla Ads

ওই নারী সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস), এডাব, বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ, মুক্তিযুদ্ধ যাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগার, উদীচী শিল্পী গোষ্ঠি শেরপুর জেলা সংসদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধ… পরবর্তী সংবাদ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলো শেরপুরের সাংবাদিক পুত্র…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads