ads

রবিবার , ১২ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলো শেরপুরের সাংবাদিক পুত্র আদিত

খবর টি পড়েছেন : ৩৩৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ সালে চিত্রাংকন ক্যাটাগরিতে অংশ নিয়ে শেরপুর জেলার মধ্যে একমাত্র প্রতিযোগী হিসেবে শেরপুরের যমুনা টিভির স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জলের পুত্র জুনায়েদ মাহমুদ আদিত জাতীয় পুরষ্কার পেয়েছে।

Shamol Bangla Ads

জাতীয়ভাবে সারাদেশে তার অবস্থান দ্বিতীয়। ১২ মার্চ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.জাকির হোসেনের হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন আদিত।

এ ব্যাপারে আদিতের বাবা সাংবাদিক আদিল মাহমুদ উজ্জল বলেন, পুরষ্কারের ফলাফল আগেই আমরা জেনেছি। কিন্তু করোনাকালীন সময়ে কয়েক বছর পুরষ্কার প্রদান বন্ধ থাকার পর এবার পুরষ্কার হাতে পেলাম। শেরপুর জেলা তথা সারা দেশে চিত্রাঙ্কনে আমার ছেলে দ্বিতীয় স্থান অর্জন করায় আমি অনেক খুশি। এটা শেরপুরবাসীর জন্য গৌরবের।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০১৯ সালে ২১ ক্যাটাগরিতে ২১জন এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী ৯০ শিশুসহ ১১১জন এবং ২০২২ সালে ২১ ক্যাটাগরিতে ২১ জন এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী ৮৪ শিশুসহ ১০৫ জনকে এবার সনদ দেয়া হয়।

২০১৩ এর পদক নীতিমালা অনুযায়ী, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিশুরা যথাক্রমে ২০ হাজার টাকা, ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকাসহ একটি সনদ এবং একটি ক্রেস্ট পেয়েছেন। ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বিজয়ীরা ২৫ হাজার টাকা, একটি সনদ ও একটি ক্রেস্ট পেয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সম্পত্তিতে সমানাধিকার দাবিতে শেরপুরে নারী সমাবেশ-র‌্যালি পরবর্তী সংবাদ নকলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads