শেরপুরে প্রথমবারের মতো নারী কবি-সাহিত্যিকদের সমন্বয়ে গঠিত হলো নারী সাহিত্য পরিষদ। দুই বছর মেয়াদের ৯ সদস্যের নির্বাহী কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে কথাসাহিত্যিক জান্নাতুল রিকসনা ও কবি সালমা শৈলী।

এছাড়া নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন সহ-সভাপতি কবি ব্রিজেট বেবী, সহ-সম্পাদক আবৃত্তিকার শারমিন সুলতানা রাকা, অর্থ সম্পাদক কবি নাহিদা সুলতানা ইলা, নির্বাহী সদস্য আবৃত্তিকার-কবি সোহাগী আক্তার, কন্ঠ শিল্পী ফরিহা ইতি ও কবি জান্নাতুল ফেরদৌসী মিশু।
এছাড়া সংগঠনের উপদেষ্ঠা পরিষদে রয়েছেন গাঙচিলের কেন্দ্রীয় জেলা সমন্বয়ক প্রবীণ লেখক ও ছড়াকার নূরুল ইসলাম মনি দাদু ভাই, সিনিয়র লেখক রোজিনা তাসমিন, গাঙচিল সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ এবং গাঙচিল সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম।

বুধবার সন্ধ্যায় শহরের নয়ানী বাজারস্থ গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কার্যলয়ে আন্তর্জাতিক নারী দিবসের সাহিত্য আড্ডায় কবিতা পাঠ ও আলোচনা সভা শেষে ওই কমিটি গঠন করা হয়।




