ads

বুধবার , ৮ মার্চ ২০২৩ | ২৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সহায় সম্বলহীন ৩৫৯ জন নারী পেলেন এসডিএফের আর্থিক অনুদান

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
মার্চ ৮, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সহায়-সম্বলহীন ৩৫৯ জন নারীর মাঝে ৩২ লাখ ৩১ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে ৮ মার্চ বুধবার সকালে উপজেলার কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদ্রাসার মাঠে ওই অনুদান বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

অনুদান বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ও এসডিএফের চেয়ারম্যান আব্দুস সামাদ ফারুক।

সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিএফের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ আবুল হোসাইন, জেলা ব‍্যবস্থাপক মোঃ মাহমুদ হাসান, কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মজিবুর রহমান প্রমুখ।

Shamol Bangla Ads

পরে উপজেলার গোবিন্দনগর, আড়িলা, গাগলাজানী, দক্ষিণ গোল্লারপাড়, জয়নুদ্দীনপাড়া, উত্তর খরখরিয়াকান্দা ও ভালকাকুড়া গ্রামসহ ৭টি গ্রামের সহায় সম্বলহীন ৩৫৯ জন নারীকে ৯ হাজার টাকা করে মোট ৩২ লাখ ৩১ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads