ads

বুধবার , ১ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

খবর টি পড়েছেন : ৩৪১
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পুলিশের বিভিন্ন ইউনিটের ন্যায় শেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ পালিত হয়েছে। ১ মার্চ বুধবার দিবসটি উপলক্ষে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্সে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল সশস্ত্র সালাম এর মাধ্যমে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়। ওইসময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরবর্তীতে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০২৩’ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের সভাপতিত্বে আলোচনা সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন নিহত সার্জেন্ট আহাদের ভাই সাংবাদিক এম এ হাকাম হীরা, নিহত কনস্টেবল রাজিব রবি দাসের স্ত্রী আরতী রানী দাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ। ওইসময় স্বজন হারানোদের কান্নায় পুরো অনুষ্ঠান ভারী হয়ে ওঠে।

Shamol Bangla Ads

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু দুঃখজনক সময় রাখে আপনার আমাকে পরীক্ষা করার জন্য। আমি জানি আপনাদের অনেক কষ্ট। আপনাদের পাশে সর্বাত্মকভাবে দাঁড়ানোর সর্বোচ্চটুকু সহযোগিতা বাংলাদেশ পুলিশ সব সময় করে থাকে। এজন্যই এই দিবসটিকে বাংলাদেশ পুলিশ চালু করেছে। আমাদের সাধ্য ও সামর্থের অনেক পার্থক্য আছে। আমরা চাইলেই সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সব সময় সহযোগিতা করতে পারি না, তবে আমাদের ইচ্ছা আছে।

তিনি বলেন, আমি একজন প্র্যাকটিস মুসলমান। সেইসাথে একজন অসম্প্রদায়িক মানুষ। যারা হিন্দু ধর্মালম্বী আছেন তাঁদের শারদীয় দুর্গাপূজায় আমার পক্ষ থেকে আপনাদের উৎসবে সামিল হওয়ার সর্বোচ্চটুকু চেষ্টা করবো সেই সাথে আপনাদের কাপড়, খাবার ও যা যা প্রয়োজন ব্যবস্থা করবো। তিনি আরও বলেন, প্রতিটি ঈদ উদযাপন আমার পরিবারের লোকজন যেভাবে করে আপনাদের সাথে নিয়ে পুলিশ সুপার হিসাবে যতদিন আছি আমি আপনাদের সাথে সেই উদযাপন শেয়ার করবো এবং কথা দিচ্ছি আপনাদের ভুলে যাবো না। পরিশেষে পুলিশ সুপার মহোদয় সাধ্য অনুযায়ী যেকোন প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় মৃত্যবরণকারী শেরপুর জেলার ১৯ জন পুলিশ সদস্যের পরিবারবর্গকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করে শহীদ পুলিশ পরিবারের সদস্যদের সাথে পুলিশ লাইনস্ কৃষ্ণচূড়া হল রুমে দুপুরের খাবার গ্রহণ করেন পুলিশ সুপার, শেরপুর মহোদয়।
উল্লেখ্য, অকৃত্রিম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে জীবন বাজি রেখে যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন সে সকল কর্তব্যরত শহীদ পুলিশ সদস্যদের স্মরণে ২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ প্রতিবছর ১ মার্চ পালন করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় বীমা দিবস পালিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে দুইদিন ব্যাপি একক চিত্র প্রদর্শনী ও কর্মশালার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads