‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে জাতীয় বীমা দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে ১ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কালেক্টরেট চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তারসহ বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিগণ, জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























