ads

মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

খবর টি পড়েছেন : ৩৯৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আহম্মদ আলী ওরফে কাশরাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ২৭ ফেব্রুয়ারি সোমবার রাতে র‌্যাব-১৪, সিপিসি জামালপুর ক্যাম্পের একটি দল গাজীপুর সদর উপজেলার গাজীপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আহম্মদ আলী নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামের মৃত হাবিল উদ্দিন ফকিরের ছেলে।

Shamol Bangla Ads

র‌্যাব সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামের ধর্ষিতা শিশুর মা ভিক্ষা করে ও বড় ভাই দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় ধর্ষিতার মা ও বড় ভাই জীবিকার তাগিদে বিগত ২০১৪ সালের ২৭ আগস্ট কাজে বেরিয়ে পড়েন। ধর্ষিতা শিশু ওই দিন রাত ৮টার সময় তার মাকে খুজতে বাঁশকান্দা বাজারে গিয়ে মাকে না পেয়ে একা বাড়িতে ফেরত আসার সময় প্রতিবেশী ৪ সন্তানের জনক আহম্মদ আলী তার পিছু পিছু বাড়িতে আসে। পরে বাড়িতে কোন লোকজন না থাকায় ধর্ষক আহাম্মদ আলী ওই শিশুকে টাকা পয়সার ও খাবারের লোভ দেখায় এবং একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ওইসময় শিশুটির আর্তচিৎকারে তার মা বাড়ীতে এসে আসামিকে ধর্ষণরত অবস্থায় দেখলে ধর্ষক দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ধর্ষিতার মার ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন এসে শিশুটিকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে পরিবার এবং স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন। ওই ঘটনায় শিশুটির বড় ভাই বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ওইদিনই একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

Shamol Bangla Ads

পরবর্তীতে ২০২১ সালের ১১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামি আহম্মদ আলী ওরফে কাশরাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

ঘটনার দীর্ঘ সাড়ে ৮ বছর পরে র‌্যাব-১৪, সিপিসি-১,জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল ধর্ষক আহাম্মদ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী ধর্ষক আহাম্মদ আলীকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান র‌্যাব-১৪, সিপিসি-১,জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় একসাথে ৪টি বাছুর প্রসব পরবর্তী সংবাদ শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads