ads

রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাকিবের সঙ্গে অভিনয়ে আপত্তি নেই জানিয়ে যা বললেন পূজা

খবর টি পড়েছেন : ১৮৫
শাকিবের সঙ্গে অভিনয়ে আপত্তি নেই জানিয়ে যা বললেন পূজা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কয়েক দিন আগেই ফেসবুকে ক্ষমা চেয়ে জাজ মাল্টিমিডিয়ায় ফেরার ইঙ্গিত দেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরী। এরপরই প্রযোজনা সংস্থাটির কর্ণধার আব্দুল আজিজের কবিতার বইয়ের প্রচারে বইমেলায় যান পূজা। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন এই নায়িকা। এসময় অনুদানের ছবি ‘মায়া’ নিয়েও মুখ খুলেন পূজা।

Shamol Bangla Ads

এর আগে, চলচ্চিত্রে অভিনয় করছেন পূজা চেরি, এমন ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। শাকিব নিজেই পূজার নাম বলেছিলেন এক সাক্ষাৎকারে। পরে এক অজ্ঞাত কারণে এই সিনেমা থেকে পূজা বাদ পড়েন বলে শোনা যায়। যদিও সরকারি অনুদান পাওয়া শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মায়া’ সিনেমা নিয়ে নাটক কম হয়নি। এর নির্মাতা হিমেল আশরাফ শোনা গেলেও পরে শোনা যায় এস এ হক অলিকের নাম। নায়িকা ঘোষণা দিয়েও বাদ, পরিচালক বাদ, তবে এই সিনেমার ভবিষ্যৎ কী? যেহেতু সরকারি অনুদানের সিনেমা। এটি নির্মিত হবে। তবে পূজা চেরি থাকবেন কিনা তা শাকিবের দিক থেকে নিশ্চিত হলেও শেষটা এখনো বাকি রয়েছে।

এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব পূজা বলেন, ‘তাকে এই সিনেমা থেকে বাদ দেওয়া হয়নি, তিনিও বাদ দেননি। আসলে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো কথাই বলা হয়নি। যার ফলে আমাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। আর আমিও যে বাদ দেব সেই প্রশ্নও নেই। আসলে উভয় পক্ষ থেকেই বাদ দেওয়ার কোনো বিষয় নেই।’

Shamol Bangla Ads

মায়ায় যদি অভিনয়ের আহ্বান জানানো হয়, সে ক্ষেত্রে অভিনয় করবেন কি না- এমন প্রশ্নের জবাবে পূজা চেরি বলেন, ‘কেন করব না। আমাকে যদি বলে, সে ক্ষেত্রে আমার পছন্দ হলে আমি অবশ্যই করব, না করার কারণ নেই।’
উল্লেখ্য, ক্ষমা চেয়ে পূজা চেরি জাজ মাল্টিমিডিয়ায় ফিরেছেন। কিন্তু কেন ক্ষমা চেয়েছেন সেটা উল্লেখ করেননি। গলুই সিনেমায় শুটিংয়ের সময় শাকিবের সঙ্গে মন লেনদেনের সম্পর্কে জড়িয়ে পড়েন- এমনটাও শোনা যায়। শাকিবের জন্য পূজার আগ্রহ লক্ষ্য করা যেত সোশ্যাল মিডিয়ার কল্যাণে। অনেকের মতে, পূজার কারণেই বুবলী সন্তানসহ প্রকাশ্যে এসেছেন।

এ নিয়ে নানা মতভেদ তৈরি হয়। ফলে পূজা অনেকটাই নিভৃতে চলে যান। সব সম্পর্ক চুকে দিয়ে জাজে ফিরে যান। ফলে ভক্তরা ধরেই নিয়েছিল, শাকিবের সঙ্গে সম্পর্ক চুকে গিয়েছে। অনস্ক্রিনেও দেখা যাবে না। তবে বইমেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পূজা যা বললেন, তাতে এটা স্পষ্ট যে অভিনয়ের স্থানে পূজা প্রফেশনাল। শাকিবের বিপরীতে কাজ করতে তার সমস্যা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাহরুখের প্রশংসায় নির্মাতা রাজকুমার হিরানি পরবর্তী সংবাদ সিবিসিসিআই-এর শুভেচ্ছাদূত হলেন নিপুণ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads