ads

সোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিবিসিসিআই-এর শুভেচ্ছাদূত হলেন নিপুণ

খবর টি পড়েছেন : ২৩৫
সিবিসিসিআই-এর শুভেচ্ছাদূত হলেন নিপুণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিবিসিসিআই) এর শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর উন্নয়নের লক্ষ্যে গত ৭ ফেব্রুয়ারি হোটেল শেরাটনে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল সিবিসিসিআই আয়োজিত ‘কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩’- এর উদ্বোধনী অনুষ্ঠান।

Shamol Bangla Ads

চলতি বছরের ৬-৮ অক্টোবর কানাডার টরন্টোয় হতে যাচ্ছে এ বাণিজ্য উৎসব। সেই উৎসবের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নিপুণ। বিষয়টি নিশ্চিত করে নিপুণ সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা আমার জন্য একটি বিশেষ সম্মান ও দায়িত্ব। আমি চেষ্টা করব আন্তরিকতা নিয়ে কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩-এর শুভেচ্ছাদূত হিসেবে নিজের দায়িত্ব পালন করতে।’

উল্লেখ্য, নিপুণ সম্প্রতি বেশ কিছু নতুন কাজে যুক্ত হয়েছেন। তার অন্যতম ‘ভাষার জন্য মমতাজ’ নামের সিনেমা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাকিবের সঙ্গে অভিনয়ে আপত্তি নেই জানিয়ে যা বললেন… পরবর্তী সংবাদ কিশোর কুমারের চরিত্রে রণবীর কাপুর

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads