ads

রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাহরুখের প্রশংসায় নির্মাতা রাজকুমার হিরানি

খবর টি পড়েছেন : ২১৩
শাহরুখের প্রশংসায় নির্মাতা রাজকুমার হিরানি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দীর্ঘ বিরতির পর পাঠান ছবির মধ্য দিয়ে বলিউডে বাদশার মতই কামব্যাক করেছেন শাহরুখ খান। বর্তমানে ‘ডানকি’ ছবি নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন এই অভিনেতা। তার জাওয়ান ও ডানকির প্রতিটা আপডেটে নজর রেখে চলেছেন ভক্তরা। কেমন চলছে আগামী দুই ছবির কাজ! মাঝে মধ্যে সেট লুকে শাহরুখ খানের ছবি ভাইরাল হতে দেখা যায়।

Shamol Bangla Ads

এবার ডানকি পরিচালক রাজকুমার হিরানি খোদ প্রশংসা করলেন শাহরুখ খানের কাজ নিয়ে। নির্মাতা জানান, ‘ডাংকি’ হাই পারফর্মেন্স সিনেমা। অনেক সংলাপ আছে, দীর্ঘ দৃশ্য আছে। তবে শাহরুখের জন্য যেন কঠিন বলে কিছুই নেই। বড় বড় সংলাপ তিনি মুখস্থ করে ফেলেছেন চটজলদি।

ইন্ডিয়া টুডে-তে দেয়া সাক্ষাৎকারে রাজকুমার হিরানি বলেন, ‘শাহরুখ বাড়িতে ভিডিও তৈরি করে আমাকে পাঠান। একটি দৃশ্য অন্তত ১৫ ভাবে করতে পারেন তিনি। সেটে যাওয়ার আগে আমি জানি তিনি কী করতে যাচ্ছেন। মাঝে মাঝে আমি কোনো দৃশ্যের জন্য দুই দিন সময় রাখি, আর তিনি দুই ঘণ্টায় তা করে দেন। তিনি একজন প্রাণবন্ত মানুষ। নিজের ভাষার ওপর তার দারুণ দখল। ভোর সাতটায় শুটে এসে তিনি আমাকে চমকে দিয়েছেন।’

Shamol Bangla Ads

নির্মাতা আরও বলেন, ‘আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, এই বিষয়টিও খেয়াল রাখেন তিনি। আমাকে বেশি রাতে ফোন করেন না তিনি। নিজের টিমকে আনন্দে রাখেন শাহরুখ। একসঙ্গে খাওয়াদাওয়া করেন, পার্টি করেন। শাহরুখের জন্য তারা পরিবারের মতো। তার সঙ্গে আরও আগে কাজ করার সুযোগ পেলে ভালো হতো।’ সূত্র : বলিউড হাঙ্গামা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জোড়া স্বীকৃতি পেলেন কিং খান পরবর্তী সংবাদ শাকিবের সঙ্গে অভিনয়ে আপত্তি নেই জানিয়ে যা বললেন…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads