ads

শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্র্যাজুয়েট হলেন তাসনিয়া ফারিণ

খবর টি পড়েছেন : ৩০৪
গ্র্যাজুয়েট হলেন তাসনিয়া ফারিণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অভিনেত্রী তাসনিয়া ফারিণ আনুষ্ঠানিক গ্র্যাজুয়েট হলেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে তিনি ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। বুধবার ফারিণ তার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেন।

Shamol Bangla Ads

আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি প্রকাশ করে ফারিণ ক্যাপশনে লিখেছেন, ‘ফাইনালি বিবিএ গ্র্যাজুয়েট।’ ছবি পোস্টের ২১ ঘণ্টার মধ্যে এই অভিনেত্রীর পোস্টে দুই লাখ ১০ হাজার লাইকস ও ১২ হাজারের বেশি ভক্ত শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে মন্তব্য করেন।
নাটকে কাজ কমিয়ে দিয়েছেন তাসনিয়া ফারিণ। তার ব্যস্ততা এখন ওটিটিতে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস এন্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে কাজের পর সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘কারাগার’ ওয়েব সিরিজের দুই পার্টেই নজর কাড়েন এই অভিনেত্রী

দেশের বাইরে ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিণের। গত ৩ ফেব্রুয়ারি তার অভিনীত কলকাতার ছবি ‘আরও এক পৃথিবী’ মুক্তি পেয়েছে। অতনু ঘোষের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্যসহ অনেকে।

Shamol Bangla Ads

শিগগির হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফারিণ। তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। কিছুদিনের মধ্যেই হয়তো ঘোষণা আসতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তিন মিনিটে ১৮৪ সেলফি, গিনেস বুকে নাম ওঠল… পরবর্তী সংবাদ ৬৪ জেলায় ‘শিমু’: আটকে আছে ‘রানা প্লাজা’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads