ads

শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তিন মিনিটে ১৮৪ সেলফি, গিনেস বুকে নাম ওঠল অক্ষয়ের

খবর টি পড়েছেন : ১৯৮
তিন মিনিটে ১৮৪ সেলফি, গিনেস বুকে নাম ওঠল অক্ষয়ের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বলিউডে বহু রেকর্ডের সাক্ষী অক্ষয় কুমার। একের পর এক নজির গড়েছেন নানা সময়ে। বলিউডে ইন্ডাস্ট্রির অন্যতম মেরুদণ্ড তিনি। এই অভিনেতা এবার ভিন্ন ধরনের কাজ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠালেন। মাত্র তিন মিনিটে সর্বাধিক সংখ্যক ‘সেলফি’ তুলে এই রেকর্ড গড়েছেন অভিনেতা।

Shamol Bangla Ads

তিন মিনিটে অক্ষয়ের তোলা সেলফির সংখ্যা ১৮৪টি। মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত ছবি ‘সেলফি’। মুম্বাইয়ে সেই ছবির প্রচারের জন্যই এমন অভিনব পন্থা অবলম্বন করেছেন অভিনেতা।

ভক্তদের জন্য ‘গ্র্যান্ড মিট’-এর আয়োজন করেছিলেন অক্ষয়। সেখানেই তুলেছেন একের পর এক সেলফি। তিন মিনিটে অভিনেতা তুলে ফেলেছেন ১৮৪টি সেলফি। তাতেই হয়ে গেল নতুন রেকর্ড।

Shamol Bangla Ads

রেকর্ড গড়ার দিনেই মঞ্চে অভিনেতা ভক্তদের সঙ্গে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানেও নেচেছেন। ‘সেলফি’ ছবিতে নতুন করে ব্যবহার করা হয়েছে গানটি। এর আগে রেকর্ড ছিল তিন মিনিটে ১৬৮টি সেলফি তোলার। রেকর্ড গড়েছিলেন আমেরিকার জেমস স্মিথ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ট্রেলারেই শুভশ্রীর চমক পরবর্তী সংবাদ গ্র্যাজুয়েট হলেন তাসনিয়া ফারিণ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads