ads

মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা ব্র্যান্ডিং কর্ণার উদ্বোধন

খবর টি পড়েছেন : ২৮৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে-শেরপুর’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জেলা ব্র্যান্ডিং কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। ১৪ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই কর্ণারের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় তিনি বলেন, এ ব্র্যান্ডিং কর্ণারের মাধ্যমে শেরপুর জেলা ও জেলার পর্যটন শিল্প আরও বিকশিত হবে। তুলশীমালা ধানের চাল ও এ চালের তৈরি পণ্য সহজভাবে পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিমেল রিছিল, শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বুলবুল আহমেদ, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরোসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা ব্র্যান্ডিং কর্ণারে শেরপুর জেলার পর্যটন ম্যাপ, জেলা ব্র্যান্ডিং লোগো, জেলার দর্শনীয় স্থানের আলোকচিত্র ও বিবরণী, জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত প্রচ্ছদ ও পণ্য রয়েছে। এছাড়া তুলশীমালা ধান, চাল এবং চালের তৈরী বিভিন্ন ধরনের পিঠা, জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের তৈরী ও ব্যবহৃত বিভিন্ন জিনিস-পত্র থাকবে।

Shamol Bangla Ads

সেইসাথে জেলায় আগত পর্যটকদের জন্য কিউআর কোর্ড স্ক্যানের মাধ্যমে জেলার পর্যটন সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য প্রাপ্তির ব্যবস্থা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে চুরির অভিযোগে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ ২… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে নানা আয়োজনে শিশু ও বসন্তবরণ উৎসব

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads