শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা, সাপ্তাহিক দৃশ্যপট পত্রিকার প্রকাশক-সম্পাদক, তরুণ শিল্পপতি মো. সাদুজ্জামান সাদী।

জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. আছাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহ-সহভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিএইচ হান্নান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা একটি অনন্য সংগঠন হিসেবে সর্বমহলে স্বীকৃতি পেয়েছে। ১২ ফেব্রুয়ারি ৪০ বছর পার হয়ে ৪১ বছরে যাত্রা শুরু করেছে সংস্থাটি। সংস্থার পথযাত্রায় বিগত ৪০টি বছর যেমন ঐতিহ্য, গৌরব সম্মানের, তেমনি আগামী দিনগুলোতেও সে ধারা অব্যাহত রেখে কাজ করতে পারে। সেই সাথে সংস্থাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।
বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সদস্য রবিউল ইসলাম বুলবুল ও মো. শাহরিয়ার শাকির, আয়োজক সংগঠনের নকলা উপজেলা ইউনিটের সভাপতি মাওলানা মুহাম্মদ হযরত আলী, শ্রীবরদী উপজেলা ইউনিটের সভাপতি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, ঝিনাইগাতী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাংবাদিক মনিরুজ্জামান মনির, হামিদুর রহমান, মঞ্জুরুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
























