ads

বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাবেক এমপি নিজাম উদ্দিনের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ২৭৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আহাম্মদের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহাম্মদ ফাউন্ডেশন, শেরপুর চেম্বার অব কমার্সসহ পারিবারিক উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।

Shamol Bangla Ads

কর্মসূচির মধ্যে ছিল পাকুড়িয়া গণইবরুয়া এলাকায় থাকা মরহুমের কবর জিয়ারত, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল। বুধবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পৌর অডিটোরিয়ামে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওইসময় বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহাম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মো. ফখরুল মজিদ খোকন, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাছুদ, মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারওয়ার জাহান তপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া শেরপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশনের সভাপতিত্বে অনুষ্ঠানে নিজাম উদ্দিন আহাম্মদের জ্যেষ্ঠ পুত্র পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নিজাম উদ্দিন আহাম্মদের দ্বিতীয় পুত্র কামাল মোহাম্মদ কিবরিয়া, নিজাম উদ্দিন আহাম্মদের দৌহিত্র ছাত্রলীগ নেতা শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবণ, জেলা পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ মো. ফখরুল মজিদ খোকনসহ চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন মাই সাহেবা মসজিদের মুয়াজ্জিন মোঃ মনিরুল হক।

Shamol Bangla Ads

উল্লেখ্য, নিজাম উদ্দিন আহাম্মদ ছিলেন শেরপুরের রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গণের অন্যতম প্রধান দিকপাল। তৎকালীন সংগ্রাম পরিষদের আহবায়ক হিসেবে মহান মুক্তিযুদ্ধের সংগঠক হয়েও তিনি ভারতে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন। তিনি ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকেও তিনি তার উদারতা, দক্ষতা ও সাহসিকতার কারণে সার্বজনীন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। রাষ্ট্র ও প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেও তিনি মানুষের অধিকার আদায়ের আন্দোলন করেছেন। শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন তার জ্যেষ্ঠ পুত্র।

উল্লেখ্য, নিজাম উদ্দিন আহাম্মদ ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কুতথ্য প্রতিরোধে কর্মশালা-প্রচারণা পরবর্তী সংবাদ শেরপুরে হত্যা মামলায় ২ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads