ads

বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাশরাফির সঙ্গে কারো তুলনা নেই, মিলে না : আমির

খবর টি পড়েছেন : ২১৩
মাশরাফির সঙ্গে কারো তুলনা নেই, মিলে না : আমির
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশে ফিরে গিয়েছিলেন মোহাম্মদ আমির। কিন্তু মাশরাফি বিন মর্তুজার ডাকে আবার বাংলাদেশে ফিরে আসেন একটি ম্যাচ খেলতে।

Shamol Bangla Ads

প্রথম কোয়ালিফয়ার নিশ্চিত করতে সিলেট স্ট্রাইকার্সের গতকাল জেতাই লাগতো। খুলনা টাইগার্সকে পাত্তা না দিয়ে সিলেট জয় পেয়েছে ৬ উইকেটে। যে জয়ে ভূমিকা রেখেছেন আমির। ৪ ওভারে ৩২ রানে পেয়েছেন ১ উইকেট। আমিরের সঙ্গে ইমাদ ওয়াসিমকেও উড়িয়ে এনেছিল সিলেট। ১০ রানে ২ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার সিলেটের জয়ের নায়ক।

গোটা দলের পেশাদারিত্ব ও অধিনায়ক মাশরাফির নেতৃত্বে রীতিমত মুগ্ধ আমির। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলা আমির তাকে প্রশংসায় ভাসিয়ে বলেছেন, ‘মাশরাফিকে নিয়ে একটা শব্দই বলব, সে কিংবদন্তি। অন্তত বাংলাদেশে তার সাথে কারো তুলনা নেই, মিলে না।’

Shamol Bangla Ads

বিপিএলে বেশ ভালো সময় কেটেছে আমিরের। ১১ ম্যাচে ১৪ উইকেট পেয়েছেন ৬.১৩ ইকোনমি রেটে। এক ম্যাচ বেশি খেলা নাসির ১৬ উইকেট নিয়ে রয়েছেন তার উপরে। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএল। আমির খেলবেন করাচি কিংসের হয়ে। বিপিএলের পারফরম্যান্স সেখানে খুব কাজে আসবে বলার অপেক্ষা রাখে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসি-নেইমারের পিএসজিকে বিদায় করে দিল মার্সেই পরবর্তী সংবাদ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads