ads

বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ১৭৪
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। আর প্রথম আসরেই ফাইনালে স্বাগতিক বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে বাংলাদেশের মেয়েদের সামনে আজ শেষ বাধা নেপাল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের শিরোপার লড়াই।

Shamol Bangla Ads

প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৪৩ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন শাহিদা আক্তার রিপা। রিপার গোলের দুই মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার জুনিয়র। ৪৫তম মিনিটে গোলটি করেন তিনি।

গত সেপ্টেম্বরে মেয়েদের সিনিয়র সাফে এই নেপালকে হারিয়েই ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ। যার সাক্ষী ছিলেন শামসুন্নাহার জুনিয়র। এবার তার নেতৃত্বে হিমালয় জয় করার চ্যালেঞ্জ। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ছোটন বলেন, ‘ফাইনালে অন্য রকম একটা ম্যাচ হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আমরা নেপালকে হারিয়েছি ঠিকই, তবে ভুলে গেলে চলবে না, তারাই কিন্তু শক্তিশালী ভারতকে বিদায় করেছে। তার পরও আমার কাছে মনে হয়, ফাইনালে আমাদের মেয়েরাই এগিয়ে। শিরোপা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

Shamol Bangla Ads

বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা (গোলরক্ষক), শামসুন্নাহার (অধিনায়ক), আকলিমা, আফিদা, নাসরীন, সুরমা, স্বপ্না রাণী, রিপা, ইতি, সোহাগী ও মাহফুজা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাশরাফির সঙ্গে কারো তুলনা নেই, মিলে না :… পরবর্তী সংবাদ ইংল্যান্ড বড় দল, ঘরের মাঠে আমরাও শক্তিশালী :…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads