ads

শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেপালকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

খবর টি পড়েছেন : ৩০৮
নেপালকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল ছোটনের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল দেয় টাইগ্রেসরা। ৩ফেব্রুয়ারি শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচ জিতে ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছে বাংলাদেশের মেয়েরা।

Shamol Bangla Ads

তৃতীয় মিনিটে আকলিমা খাতুনের গোলে লিড নেয় বাংলাদেশ। প্রথম গোলের কম্বিনেশন ছিল সর্বশেষ নারী লিগের দুই সেরা খেলোয়াড় আকলিমা ও শাহেদা আক্তার রিপার। লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া শাহেদা আক্তার রিপার পাস থেকে গোল করেন ২৫ গোল করে লিগের সর্বাধিক গোলের পুরস্কার জেতা আকলিমা খাতুন।

ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি স্বাগতিক মেয়েরা। ১৩ মিনিটে আফিদা খন্দকারের শট ক্লিয়ার করতে ব্যর্থ হন নেপালের ডিফেন্ডাররা। অধিনায়ক শামসুন্নাহার বল ধরে নিখুঁত প্লেসিংয়ে বল পাঠান জালে। ২ গোল খেয়ে দমে যায়নি নেপালের মেয়েরা। ব্যবধান কমাতে মরিয়া নেপাল সফল হয় ২৪ মিনিটে। কর্নার থেকে আসা বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশের ডিফেন্স। বলটি অনেকটা অরক্ষিত জায়গায় দাঁড়িয়ে পেয়ে যান মানমায়া দামাই। তার বাঁ পায়ের শট আশ্রয় নেয় জালে। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ছোটনের দলের সামনে। ওই সময় ব্যর্থ হলেও শেষ মিনিটে ব্যবধান ৩-১ করে বাংলাদেশ। ৯০ মিনিটে গোল করেন শাহেদা আক্তার রিপা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবারও বাংলাদেশের কোচের দায়িত্বে হাথুরুসিংহে পরবর্তী সংবাদ চূড়ান্ত হলো বিপিএলের প্লে-অফের ৪ দল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads