ads

বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও বাংলাদেশের কোচের দায়িত্বে হাথুরুসিংহে

খবর টি পড়েছেন : ৩৪৭
আবারও বাংলাদেশের কোচের দায়িত্বে হাথুরুসিংহে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২ বছরের চুক্তিতে চান্ডিকা হাথুরুসিংহে আবারও ফিরছেন বাংলাদেশের ক্রিকেটে। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ৩ বছরেরও বেশি সময় বাংলাদেশের কোচ ছিলেন তিনি। এই শ্রীলঙ্কানকেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। বাংলাদেশের কোচ হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শুরু হবে ফেব্রুয়ারি থেকেই।

Shamol Bangla Ads

বাংলাদেশ দলের দীর্ঘদিনের কোচ রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর মাসখানেক ধরে ফাঁকা ছিল প্রধান কোচের জায়গাটা। গুঞ্জন ছিল কয়েকজন বিদেশি কোচের ব্যাপারেই। তবে সেসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পেলেন শ্রীলঙ্কান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

লঙ্কান কোচকে দ্বিতীয়বারের মতো সাকিব আল হাসানদের প্রধান কোচ করার ব্যাপারটি মঙ্গলবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

Shamol Bangla Ads

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের কনসালটেন্ট হিসেবে ছিলেন ভারতের শ্রীধরন শ্রীরাম। গুঞ্জন উঠেছিল, ক্ষুদ্রতম সংস্করণে আবারও দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। তবে সে গুঞ্জনও টিকল না আর। তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের কোচ হয়ে আসছেন এই লঙ্কান কোচ।

কোচ নিয়োগের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান পাপন বলেন, আমরা হাথুরুকে ৩ ফরম্যাটের কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। অন্তত ২ বছর সে জাতীয় দলের সঙ্গে কাজ করবে।

সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বুধবার (১ ফেব্রুয়ারি) হয়তো জানিয়ে দেওয়া হবে সবকিছু। আমরা একজন সহকারী কোচও নিয়োগ দেব। এই তালিকায় ৫ জন আছে। আছে উপমহাদেশের ৩ জন। তারা ২৫ তারিখের মধ্যে দেশে এসে সাক্ষাৎকার দেবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসির নেতৃত্বে জয়ের ধারায় পিএসজি, এমবাপের দুঃস্বপ্নের রাত পরবর্তী সংবাদ নেপালকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads