ads

রবিবার , ২৯ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এফএ কাপ: আর্সেনালকে হারালো ম্যান সিটি

খবর টি পড়েছেন : ৩৯২
এফএ কাপ: আর্সেনালকে হারালো ম্যান সিটি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পেপ গুয়ার্দিওলার নজরে ‘ব্যতিক্রমী মানুষ’ নাথান আকের করা গোলে ম্যাঞ্চেস্টার সিটি ১-০ গোলে হারাল আর্সেনালকে। পৌঁছে গেল পঞ্চম রাউন্ডে। শুক্রবার রাতে এতিহাদ স্টেডিয়ামে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে একমাত্র গোল হয় ৬৪ মিনিটে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাবের দৌড়ে এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার সিটির।

Shamol Bangla Ads

আর্সেনালের বর্তমান কোচ মিকেল আর্তেতা দীর্ঘদিন ম্যান সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলার সহকারী ছিলেন। এই ম্যাচের আগে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ম্যান সিটির বিরুদ্ধে খেলায় তার দল জিতলে এমন কোনও উৎসব তিনি করবেন না, যাতে তাঁরু ‘গুরু’ অপমানিত হন। সে রকম কিছু ঘটেনি। ম্যান সিটিই জিতেছে।

যদিও লড়াই হয়েছে প্রবল। জ্যাক গ্রিলিশের পাস ধরে গোল করে যান আকে। ম্যাচের পরে গুয়ার্দিওলা বলেছেন, ‘‘আমরা অবশ্যই দ্বিতীয়ার্ধে ওদের থেকে ভালো খেলেছি। একইসঙ্গে বলব মিকেলের কোচিংয়ে অবিশ্বাস্য উন্নতি করছে আর্সেনাল। ওদের বিরুদ্ধে খেলতে নামলে যে কোনও দল বুঝতে পারবে, কতটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয়েছে।’’

Shamol Bangla Ads

গোলদাতা আকে প্রসঙ্গে পেপ বলেন, ‘এই মরসুমে ও অসাধারণ খেলছে! নাথানের বল নিয়ন্ত্রণ আমাকে মুগ্ধ করেছে। তা ছাড়া অসাধারণ ছন্দে বুকায়ো সাকা-কেও আটকে দিয়েছে। ও সত্যিই ব্যতিক্রমী ফুটবলার। আমার দলে টানা অনেকটা সময় ওকে সুযোগ দিতে পারিনি। কিন্তু কখনও তা নিয়ে কোনও অভিযোগ করেনি। যে কোনও ম্যানেজারই সবসময় ওর মতো ভাল ছেলেদের চাইবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতকে হারিয়ে নিউজিল্যান্ডের দারুণ শুরু পরবর্তী সংবাদ বিপিএলে অনন্য এক রেকর্ড গড়লেন মাশরাফি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads