ads

রবিবার , ২২ জানুয়ারি ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর বেদেপল্লীতে শীতার্তদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জানুয়ারি ২২, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদেপল্লীর ৪০টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

ওইসময় বেদে পল্লীর বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা স্বচ্ছ ও সুস্থ জীবনযাপনে থাকবেন। মাদক, ইভটিজিং, জুয়াসহ সকল অপরাধ থেকে দূরে থাকুন। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. আনার উল্যাহ, সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনসহ জেলা ও থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বেদে পল্লীর ৪০টি পরিবারের মধ্যে ২টি করে কম্বল বিতরণ করা হয়।

Need Ads