শেরপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২১ জানুয়ারি শনিবার দুপুরে শহরের খোয়ারপাড় মোড়স্থ সংগঠনের কার্যালয়ে ওই কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো. ইকবাল মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. আবুল খায়ের, অধ্যাপক মো. সুরুজ্জামান, মো. ছাদেক আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন বাদশাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রথমে কোরআন তেলাওয়াত করেন আলহাজ্ব মো. হাবিবুর রহমান।
























